17.4 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

দুর্নীতিবাজ-খুনিদের হাত থেকে দেশকে বাঁচাতেই পিআর পদ্ধতি : চরমোনাই পীর

দুর্নীতিবাজ ও খুনিদের হাত থেকে দেশকে বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আয়োজনে “পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবীতে” গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি জানান।

চরমোনাই পীর বলেন, জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে এবং চোখ হারিয়েছে। একটি সুন্দর দেশ পাবার জন্য। প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তি এবং ভোট জালিয়াতির সুযোগ করে দেয়। যা দেশের সম্পদ বিদেশে পাচার এবং চাঁদাবাজির জন্ম দেয়। তাই এই নির্বাচন পদ্ধতি আমরা দেখতে চাই না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মো: আবুল কালাম আজাদ, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নজরুল আহসান,ইসলামী যুবি আন্দোলন পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সাইদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাঈমুল ইসলাম সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষকে ইসলামের পতাকাতলে সমবেত হতে হবে। মানবরচিত মতবাদের মাধ্যমে এই স্বপ্নপূরণ সম্ভব নয়। সচেতন মুসলমান ইসলামকে উপেক্ষা করে মানব রচিত কোন মতবাদে বিশ্বাসী হতে পারেনা।
বিআরএসটি/এসএস

Related posts

রাজধানীতে নোয়াখালীর পৌর আ.লীগ সভাপতি গ্রেফতার

News Desk

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জনের মৃত্যু

News Desk

প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে

News Desk

আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা : উপদেষ্টা ফারুক-ই-আজম

brs@admin

খুলনায় ওসিসহ ১০ পুলিশের বিরুদ্ধে যুবদল নেতার মামলা

brs@admin

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

News Desk
Translate »