21.4 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

জুলাই হত্যাযজ্ঞের ভয়াবহতা ফুটে উঠল ১৭ ভিডিও’তে

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার মূল তদন্ত কর্মকর্তা (আইও) মো. আলমগীরের সাক্ষ্যগ্রহণ চলছে। ৫৪তম বা শেষ সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন তিনি।

রোববার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। অপর সদস্য হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন দুপুর সোয়া ১২টার পর সাক্ষীর ডায়াসে ওঠেন তদন্ত কর্মকর্তা আলমগীর। এরপর শপথ পড়ে নিজের জব্দকৃত ১৭টি ভিডিও ট্রাইব্যুনালে দেখান। এসব ভিডিওতে জুলাই-আগস্ট আন্দোলনের ভয়ংকর বা নৃশংস দৃশ্য ফুটে উঠেছে। প্রথমেই সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ভিডিও প্রদর্শিত হয়। একপর্যায়ে একে একে সব দেখানো হয়। এর মধ্যে গত বছরের ১৪ জুলাই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি আখ্যায়িত করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের চিত্রও তুলে ধরা হয়।

এছাড়া, রংপুর-রাজধানীর চানখারপুলে চালানো পুলিশের পাশবিকতার ভিডিও প্রদর্শন করা হয়। এমনকি আশুলিয়ায় লাশ পোড়ানোর সেই হৃদয়বিদারক ঘটনাটিও ফুটে ওঠে। সবশেষ গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় পুলিশের চালানো হত্যাযজ্ঞ নিয়ে বানানো একটি প্রামান্যচিত্র দেখানো হয়। আর এসব ভিডিও প্রদর্শনী বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, তানভীর হাসান জোহাসহ অন্যরা।
বিআরএসটি/এসএস

Related posts

পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী

brs@admin

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৮জন গ্রেপ্তার

News Desk

শেখ হাসিনার মামলায় আমিই হয়তো শেষ সাক্ষী: নাহিদ ইসলাম

News Desk

ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না : অ্যাটর্নি জেনারেল

brs@admin

সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনায় কমিটি করছে সরকার

brs@admin

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধান উপদেষ্টার

brs@admin
Translate »