BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধান উপদেষ্টার

বিআরএস টাইমস: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ মধ্যরাত ১২টা ১২ মিনিটে সরকার প্রধান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’ গানের সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ঢাকা/বিআরএস টাইমস/আরএন

Related posts

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

brs@admin

জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে : সালাহউদ্দিন

News Desk

পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক : জামায়াত

News Desk

নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে: ঢামেক পরিচালক

News Desk

‘জুলফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বিমানবন্দরে হামলা হুথিদের

News Desk

এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা

News Desk
Translate »