অপহরণের হুমকির পর নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুনের সন্ধান মিলেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সে পেজে দেয়া এক পোস্টে তার খোঁজ পাওয়ার বিষয়টি জানানো হয়েছে।
পোস্টে জানানো হয়েছে, ‘কয়েকদিন আগে নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মামুন ভাই পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদে আছেন। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে। তাকে উদ্ধারের জন্য রওনা দিচ্ছি আমরা।’
জুলাই যোদ্ধা মামুনের পরিবারের অভিযোগ, গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে ফোন করে সরাসরি অপহরণের হুমকি দেয়া হয়। পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
জুলাই যোদ্ধা মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী। নিখোঁজের পর ওইদিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
বিআরএসটি/এসএস
previous post
next post

