20.3 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার

পটুয়াখালীর সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
গতকাল (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি ৬ নম্বরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহিউদ্দিনের স্ত্রী মারজিয়া আকতার এ তথ্য নিশ্চিত করে জানান, কাজ শেষে ধানমন্ডির বাসায় ফেরার পথে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে আছেন।
পটুয়াখালী শহরের মুসলিম পাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মহিউদ্দিন আহম্মেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১৮ সালের পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডা. শফিকুল ইসলামকে পরাজিত করে টানা দুইবার মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি দু’বার পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করেন।
বিআরএসটি/এসএস

Related posts

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

brs@admin

তিস্তার পানি বিপদসীমার ওপরে

News Desk

গাজায় ত্রাণ নিতে গিয়ে ৪১০-র বেশি ফিলিস্তিনি নিহত: জাতিসংঘ

brs@admin

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

brs@admin

বাংলাদেশ উইথাউট আওয়ামী লীগ, শাহবাগ ব্লকেডের আগে হাসনাত আব্দুল্লাহ

brs@admin

সুপার ফোরে যেতে বাংলাদেশের কী করা উচিত, জানালেন হার্শা ভোগলে

News Desk
Translate »