33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার, বড় শৌলা গ্রামের মো. মনির মৃধার ছেলে মো. সোহাগ মৃধা ও ছোট শৌলা গ্রামের মো. আজিজ মল্লিকের ছেলে মো. শাহীন মল্লিক।

রায় ঘোষণার সময় মো. সোহাগ হাওলাদার আদালতে উপস্থিত থাকলেও বাকি দুজন পলাতক রয়েছেন। তথ্য নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল কালাম আকন।

আদালত সূত্রে জানা গেছে, বড়শৌলা গ্রামের মো. আনোয়ার মিস্ত্রীর ছেলে আরিফুল ইসলাম (১৮) ২০১৮ সালের ১৪ এপ্রিল বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। ১৮ এপ্রিল সকালে বড়শৌলা খাল থেকে আরিফুলের লাশ উদ্ধার করা হয়। লাশের মাথায়, বুকে, পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

ওই দিন বিকেলে আরিফের মা ফরিদা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে সাজাপ্রাপ্ত ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।
বিআরএসটি/এসএস

Related posts

পাটের হারানো গৌরব পুনরুদ্ধারের আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জনের মৃত্যু

News Desk

ইলিয়াস কাঞ্চনের দল ‘জনতার পার্টি বাংলাদেশ’ এর আত্মপ্রকাশ

brs@admin

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন

News Desk

ফ্রান্সে ছুটি বাতিলের সিদ্ধান্তে তোলপাড়, সরকার পতনের শঙ্কা

News Desk

আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা, তবুও গভীর রাত পর্যন্ত শুটিং

News Desk
Translate »