20.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই: সারজিস আলম

যুক্তরাষ্ট্রর নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেসবুক পোস্টে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানান।
তিনি লিখেন, এই পা চাটা দালাল এবং জনতার ভয়ে জান নিয়ে পালিয়ে যাওয়া তাদের মা হাসিনা- হাজারের অধিক খুনের নির্দেশদাতা। বিগত ১৭ বছরে এই দেশে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, লুটপাট, ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো ঘৃণিত কাজ ও অন্যায় নেই যা তারা করেনি।
সারজিস আরও লিখেন, দালালি করতে করতে আর পা চাটতে চাটতে এরা এদের বিবেকবোধ হারিয়ে ফেলেছে। এরা এদের পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য অভিশাপ।

তিনি লিখেন, এই নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই। যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময় এই শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন তারা সাবধান হয়ে যান। সুযোগ পেলে এই কালো সাপগুলো আপনাদেরকেই ছোবল মারবে।
সারজিস আলম ছাড়াও আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
বিআরএসটি/এসএস

Related posts

পাকিস্তানে সামরিক হামলার নিন্দা জানিয়েছেন তারেক রহমান

brs@admin

ভুল স্বীকার করেছেন হান্নান মাসউদ, নোটিশ প্রত্যাহার

brs@admin

জিয়া স্মৃতি জাদুঘর রূপান্তর হবে পূর্ণাঙ্গ মিউজিয়ামে : ফারুকী

brs@admin

নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হতে পারে ‘এআই’ : সিইসি

News Desk

আওয়ামী লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা হোক: নুর

brs@admin

বাবা-ছেলেসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

News Desk
Translate »