বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ সুবর্ণা আক্তার (২০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপস) মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মোড়ে যাত্রীবেশে থাকা সুবর্ণা আক্তারকে ইকোনো বাস কাউন্টার থেকে আটক করা হয়।

এ সময় তার সঙ্গে থাকা কালো ও লাল রঙের দুটি লাগেজে তল্লাশি চালিয়ে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত সুবর্ণা কুমিল্লা জেলা সদরের দক্ষিণ মডেল থানার পুরান চৌয়ারা গ্রামের আব্দুল খালেকের কন্যা।

এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে কারাগারে প্রেরণ করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

ভারত-পাকিস্তানের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

News Desk

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল

News Desk

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

News Desk

সংস্কারের নামে আ.লীগের পুনর্বাসন করা হচ্ছে : রাশেদ খান

News Desk

অপহৃত চবির ৫ শিক্ষার্থীসহকে উদ্ধারে খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান

brs@admin

২৫০টির অধিক আসন পেয়ে বিএনপি জয়লাভ করবে: দুলু

News Desk
Translate »