19.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

শ্রীলঙ্কার বিপক্ষে জয়, ফাইনাল খেলছে বাংলাদেশ!

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে লঙ্কানদের হারিয়েছে টাইগাররা।
এই এক জয়েই এখন এশিয়া কাপের ফাইনাল দেখছে বাংলাদেশ। ইতিহাসই সেই সম্ভাবনা জাগিয়ে তুলেছে।
এমনিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস খুব বেশি সমৃদ্ধ নয়। মুখোমুখি দেখায় সুপার ফোরের এই ম্যাচের আগে টি২০তে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ছিল ১৩টিতে। এরমধ্যে এশিয়া কাপে ছিল তিন জয়।

মজার বিষয় হচ্ছে, এশিয়া কাপের যে তিন আসরে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ, সেই তিনবারই টাইগাররা খেলেছে ফাইনাল। ২০১২, ২০১৬ ও ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারানোর পরেই ফাইনালে পৌঁছেছিল টাইগাররা।
গতকাল এশিয়া কাপে আরও একবার টাইগারদের হাতে হলো লঙ্কা বধ। ইতিহাসের পুনরাবৃত্তি যদি ঘটে, তবে আরও একবার এশিয়া কাপের ফাইনাল খেলছে বাংলদান্ত ফাইনাল খেলার স্বপ্ন বুনছে ক্রিকেটাররাও। শ্রীলঙ্কা বধের নায়ক ম্যাচ সেরা সাইফ হাসান যেমন বলছিলেন, ‘এখানে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল আমরা ফাইনাল খেলব। একটা ধাপ পেরিয়েছি। সামনে আরও দুটি ম্যাচ আছে। পরের ম্যাচেই এখন সব মনোযোগ।’
বিআরএসটি/এসএস

Related posts

রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৭ জন গ্রেপ্তার

News Desk

বিয়ের মঞ্চ থেকে বরকে ‍তুলে নিলো নাচের দল, অতঃপর..

brs@admin

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার

News Desk

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের

brs@admin

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

brs@admin

জ্ঞান ফিরেছে নুরের

News Desk
Translate »