শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সাতক্ষীরায় কোটি টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্টগার্ড।

সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মীরগ্যাং ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে । অভিযান চলাকালে এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অবৈধভাবে আমদানিকৃত প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল ভারতীয় ঔষধ জব্দ করা হয়।‎‎ জব্দকৃত ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।‎‎

তিনি জানান, চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিআরএসটি/এসএস

Related posts

প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

News Desk

জ্বালানি খাতে এক বছরে সাশ্রয় ১৪ হাজার ১৩১ কোটি টাকা

News Desk

গাজার জন্য উপবাস থেকে স্বাধীনতা দিবস উদযাপন করলেন ভারতের অধ্যাপক

News Desk

১৩৭ রানের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

brs@admin

সুমাইয়া জাফরিনের রিমান্ড চাইবে পুলিশ

News Desk

মার্কিন হামলায় ইরানের পারমাণবিক তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি: আইএইএ

brs@admin
Translate »