27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

মোহাম্মদপুর জোনের ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজ

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশন) এস এন নজরুল ইসলাম থানা পরিদর্শনে এসে এ আদেশ দেন।
ক্লোজ হওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।
ডিএমপির একটি সূত্র জানায়, ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে, কোনো থানা এলাকায় ক্ষমতাচ্যুত দলের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে।
‎এই নির্দেশনার প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় সরেজমিন পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, অভিযুক্তরা নিজেদের দায়িত্ব পালনের পরিবর্তে খাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

হ্যাঁ ভোটের প্রচারণা করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা : আলী রীয়াজ

News Desk

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিটিভির ৩৬ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান

brs@admin

যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে : প্রধান উপদেষ্টা

News Desk

ফের আলোচনায় রুনা খান

brs@admin

নুর শর্ট টাইম মেমোরি লস করছেন: রাশেদ খাঁন

News Desk

বিয়ের পরই মুছে ফেললেন পুরোনো পোস্ট, পরিবর্তন করলেন নামও

brs@admin
Translate »