26.5 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে চোরাগুপ্তা ভাবে দেশে ফেরার চেষ্টা করছে তারা। তবে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ’ শীর্ষক এক সমাবেশে এ কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, দেশকে নির্বাচনের পথে নেয়া গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। এমনকি দেশের পরিস্থিতিও স্বাভাবিক হবে। নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেয়া যাবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা গত ১৬ বছর জোর করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। সে সময় বিরোধী দলের কথা শুনলে তাকে লজ্জাজনকভাবে পালাতে হতো না। বর্তমানে ব্যাংকে কোনো টাকা নেই। সব টাকা শেখ হাসিনার লোকেরা পাচার করেছেন।
বিআরএসটি/এসএস

Related posts

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২৯ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

সকলকে সতর্ক করলেন সাদিয়া আয়মান

News Desk

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দেখে বিস্ময় প্রকাশ জামায়াত আমিরের

brs@admin

মেয়েটির সম্মান রক্ষা করে ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলুন

brs@admin

গণতন্ত্রের উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই : দুদু

News Desk

জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি

News Desk
Translate »