শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

পিআর পদ্ধতি: ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হবে, যেখানে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এতে অংশ নিতে সমবেত হয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, পিআর পদ্ধতির নির্বাচন হলে একক দলের চাঁদাবাজি ও টেন্ডারবাজি কমে আসবে। বাংলাদেশের ইতিহাসে প্রতিটি নির্বাচনই ছিল ত্রুটিপূর্ণ। গত ১৭ বছর দেশে একনায়কতন্ত্র ও স্বৈরাচার সরকার টিকে আছে। তারা ঘোষণা দেন, প্রহসনমূলক নির্বাচন আর গ্রহণযোগ্য হবে না।
বিআরএসটি/এসএস

Related posts

পাকিস্তানের সঙ্গে সংঘাতে ‘হার’, ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ভারত

brs@admin

স্থানীয় সরকারের নির্বাচন আগে হওয়া উচিত : জামায়াত আমির

brs@admin

শান্ত-ওয়াসিমের ব্যাটিংয়ে দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী

News Desk

ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালনে বিএনপির কর্মসূচি

News Desk

৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

News Desk

ইসরায়েলকে পশ্চিমতীর দখল করতে দেব না:  ট্রাম্প

News Desk
Translate »