21.4 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

মানুষ রাজনীতিতে স্থিতিশীল অবস্থায় চায়: আমীর খসরু

‘অনেকে অনেক কিছু চাইবে, সব জায়গায় ঐকমত্য হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অসুস্থ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি দেশে অস্থিরতা তৈরি করতে চায়, তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। অনেকে অনেক কিছু চাইবে, সব জায়গায় ঐকমত্য হবে না। তবে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের অবশ্যই জনগণের কাছে যেতে হবে। জনগণের প্রতি আস্থা না থাকলে পরাজিত শক্তির উত্থানের সুযোগ থাকবে।

আমীর খসরু জানান, বাংলাদেশের মানুষ রাজনীতিতে স্থিতিশীল অবস্থায় চায়, যেটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে ফিরে আসবে।
বিআরএসটি/এসএস

Related posts

যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার মহড়া ‘খারাপ পরিণতি’ ডেকে আনবে; উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

News Desk

নুরের ওপর হামলা, গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ: অ্যাটর্নি জেনারেল

News Desk

কারা অধিদপ্তরের এআইজির মৃত্যু

News Desk

মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

News Desk

ফিলিপাইনে ভূমিকম্পে ৬০ জনের বেশি নিহত

News Desk

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির, বুধবার বিক্ষোভ

brs@admin
Translate »