26.8 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

চট্টগ্রামে যুবলীগের ২ কর্মী গ্রেফতার

চট্টগ্রামে যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নগরের বন্দর থানার বড়পুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন বিশ্ব রাজ দেব (৩১) ও মো. নুর আলম (৩০)।

পুলিশ জানায়, ১৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতার ব্যানারে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী বড়পুল মোড় থেকে পোর্ট কানেক্টিং রোড এলাকায় মিছিল বের করেন। হাতে মশাল, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং নাশকতার চেষ্টা চালান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ইতিহাসগড়া বাংলাদেশ ও অধিনায়ক আফিদার প্রশংসায় ‘দ্য গার্ডিয়ান’

News Desk

বাংলাদেশি হাইকমিশনারকে তলব করেছে দিল্লি

News Desk

গাজায় ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার

brs@admin

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

News Desk

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে তিনজন নিহত

brs@admin

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

News Desk
Translate »