BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাজাতীয়প্রচ্ছদশিরোনাম

৪ অক্টোবর বিসিবি নির্বাচন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত সপ্তাহে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল বিসিবি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আসন্ন বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর পর্যায়ক্রমে ভোটার তালিকা প্রকাশ, মনোয়ন বিতরণ–জমা, যাচাই-বাছাই, চূড়ান্তকরণ, নির্বাচন ও ফলাফলের দিনক্ষণ অনুসরণ করা হবে।

বিসিবি নির্বাচনের তফসিল :

২০ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা
২১ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত – আপত্তি গ্রহণ
২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২২-২৩ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ
২৫ সেপ্টেম্বর – মনোনয়নপত্র জমাদান
২৬ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা
২৭ সেপ্টেম্বর – আপিল ও শুনানি
২৮ সেপ্টেম্বর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর তালিকা
২৮ সেপ্টেম্বর – ডাক ও ই-ব্যালট বিতরণ
৪ অক্টোবর – নির্বাচন ও প্রাথমিক ফলাফল
৫ অক্টোবর – চূড়ান্ত ফলাফল

এদিকে, বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেওয়া হবে।

এবার নতুন করে বেশ কয়েকজন বিসিবির পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হেভিওয়েট প্রার্থী। বিসিবির সভাপতি পদেও তারা লড়বেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদও। পরিচালক পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও।
বিআরএসটি/এসএস

Related posts

হামজাকে ঠেকাতে বিশেষ ছক, বাংলাদেশের বিপক্ষে সতর্ক ভিয়েতনাম

News Desk

জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা কমেছে

brs@admin

আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের বন্দর ব্যবহার করতে চায় নেপাল

brs@admin

মস্কোতে শি জিনপিং-পুতিন বৈঠক, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা

brs@admin

বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা স্থগিত

News Desk

উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে শাহজালালে অবতরণ

brs@admin
Translate »