শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচির আওতায় আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এ সময় সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না দিলে সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিন সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। ২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, কেবল নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি। দেশকে স্থায়ীভাবে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করতে মৌলিক সংস্কার ছিলো উদ্দেশ্য। কিন্তু সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে নির্বাচনকে মুখ্য করে তোলা হয়েছে। যা দেশকে অশুভ বন্দোবস্তে নিপতিত করবে। 
বিআরএসটি/এসএস

Related posts

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় প্রকাশ

brs@admin

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ

brs@admin

নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব

News Desk

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

News Desk

জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান না: চুন্নু

News Desk

ভোলায় সার কারখানা স্থাপনে মিললো গ্যাস সরবরাহের অনুমতি

brs@admin
Translate »