শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

রাজধানীর কমলাপুর এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতের নাম মোছা. মরিয়ম (৫৫)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে মতিঝিল থানার কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে উত্তর কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মরিয়মকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবি জানায়, গ্রেপ্তাররকৃত মরিয়ম একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে দীর্ঘদিন ধরে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ট্রাম্পের গাজা পরিকল্পনাকে ইইউ প্রধানের প্রশংসা

News Desk

কানে ঐশ্বরিয়ার সাজ দেখে অমিতাভের রহস্যময় পোস্ট

brs@admin

শিক্ষা ও কর্মসংস্থানের উদ্যোগ অগ্রাধিকার পাবে : মিজানুর রহমান মিনু

News Desk

চীন সফরে একই গাড়িতে মোদি-পুতিন

News Desk

আজ সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক

News Desk

নুরের নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে : রাশেদ খাঁন

News Desk
Translate »