26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

টঙ্গীবাড়ীতে বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে বিষাক্ত মদপানে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। 
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।
হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারি (২৬)
কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মদ্যপানে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। খোঁজ নেওয়ার চেষ্টা করছি।
বিআরএসটি/এসএস

Related posts

ডুবে যাওয়া কয়লার জাহাজের ১৩ ক্রুকে উদ্ধার

News Desk

চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

News Desk

নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার-ভিনি জুটি

News Desk

বিএনপির সঙ্গে সিঙ্গাপুরের কূটনীতিকদের বৈঠক

News Desk

কানাডার দাবানল: ধোঁয়ায় আচ্ছন্ন নিউ ইয়র্কে সতর্কতা জারি

News Desk

ভারতে বাণিজ্য সফর বাতিল করলো যুক্তরাষ্ট্র

News Desk
Translate »