13.4 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

পাকিস্তান আমলেও লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারকে বলতে চাই—আমার কেন জানি মনে হচ্ছে, দেশের ভেতরে গভীর একটি চক্রান্ত চলছে।

তিনি বলেন, আমরা আমাদের বয়সে পাকিস্তান আমলও কিছুটা দেখেছি। তখনতো মাজার আক্রমণের কথা শুনিনি, কবর থেকে তুলে লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। তখন থেকে তো আরও সামনে এগিয়ে যাওয়ার কথা ছিল, তাহলে এখন হঠাৎ করে এসব কেন হচ্ছে? এটা তো শেখ হাসিনা করতেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে বলা হয় আমরা পাকিস্তানপন্থি, আমরা ইসলামি জঙ্গিদের প্রশ্রয় দেই—এসব অপপ্রচার চলেছে। কিন্তু এসব বলার পরও তারা একবারও তা প্রমাণ করতে পারেনি।
বিআরএসটি/এসএস

Related posts

অনেক বড় কিছু ঘটাতে যাচ্ছেন ট্রাম্প?

brs@admin

সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত

News Desk

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি ঘুষের অভিযোগে অভিযুক্ত

News Desk

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতেই হবে : পররাষ্ট্র উপদেষ্টা

News Desk

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করল চীন

News Desk

ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল

brs@admin
Translate »