27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

ঈদে মিলাদুন্নবী: চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে ও ব্রিজ ভেঙে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

এর আগে ভোর থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন প্রান্ত হতে মুসল্লিরা মুরাদপুর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে আসতে থাকেন। সকাল ৯টায় আলমগীর খানকাহ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় শোভাযাত্রার। ‘ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা’ দরুদ পাঠের মাধ্যমে জুলুসে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

লাখো মানুষের অংশগ্রহণে আয়োজিত এই জুলুসের নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)।

আনজুমান ট্রাস্টের উদ্যোগে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ জুলুসে শরিয়ত সম্মত পরিবেশ বজায় রাখতে ড্রাম সেট বাজানো, নারীর অংশগ্রহণ ও খাবার নিক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, জুলুস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম নগরী। বিভিন্ন মোড়ে তোরণ, ব্যানার-ফেস্টুন, পতাকা শোভা পাচ্ছে। বসানো হয়েছে অস্থায়ী দোকান, স্বেচ্ছাসেবীরা বিতরণ করছেন শরবত। পুরো এলাকায় বিপুল আইনশৃঙ্খলা বাহিনী ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ মোতায়েন রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

বিচার-সংস্কার এড়িয়ে নির্বাচনে কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে না: আখতার

News Desk

শহিদুল আলমকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

News Desk

আন্তর্জাতিক উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন

brs@admin

জুলাই সনদের দাবি : আজও শাহবাগ মোড় অবরোধ

News Desk

হজযাত্রীদের ফেরত দেওয়া হলো ৮ কোটি ২০ লাখ টাকা

News Desk

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক সই

News Desk
Translate »