31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

‘ফিলিস্তিনিদের দৃঢ়তায়’ অনুপ্রাণিত ইতালিয় নাগরিক, যা বললেন নেতানিয়াহুকে

গাজার ক্ষুধার্ত মানুষের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক সামুদ্রিক উদ্যোগের অংশ হিসেবে যাত্রা শুরু করেছে নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’।  মানবিক এই নৌবহরে অংশ নেওয়া একজন ইতালির ক্লাউদি।

তিনি ইরনি সংবাদ সংস্থা মেহেরকে বলেন, ‘সুমুদ’ মানবিক ফ্লোটিলা ফিলিস্তিনের প্রতি সংহতির একটি বড় দৃষ্টান্ত।

তিনি জানান, জেনোয়া, সিসিলি এবং সার্ডিনিয়া থেকে সাহায্যবাহী জাহাজগুলো ইতালির কাটানিয়া শহরে একত্রিত হচ্ছে।

ক্লাউদিও আরও জানান, তিনি এবং আরও কয়েকজন ইতালীয় এই জাহাজগুলোর সঙ্গে গাজায় সাহায্য পৌঁছে দিতে এবং অবরোধ ভাঙতে যাচ্ছেন।

তিনি আরও জানান, ইতালি ও তিউনিসিয়া থেকেও আরও জাহাজ এই ফ্লোটিলায় যুক্ত হচ্ছে, ফলে এখন প্রায় ৪০টি জাহাজে পাঁচ শতাধিক মানুষ  অংশ নিচ্ছেন।

ক্লাউদিও ব্যাখ্যা করেন, ফিলিস্তিনিদের দৃঢ়তা ও প্রতিরোধই তাকে আবারও এই যাত্রায় অংশ নিতে অনুপ্রাণিত করেছে, যদিও আগেও তিনি গ্রেফতার ও কারাবরণ করেছেন।  তবে ইসরাইলের হুমকি বা চাকরি হারানোর ভয় তার নেই বলেও জানান তিনি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিন্দা জানিয়ে ক্লাউদিও বলেন, নেতানিয়াহু একজন অপরাধী যার উদ্দেশ্যই হলো মানুষ হত্যা করা।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ভিডিও করায় সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিল টোল উত্তোলনকারীরা

brs@admin

সাতক্ষীরায় বিএনপিতে যােগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ সদস্য

News Desk

চট্টগ্রামে প্রথমবারের মতো দুই জনের দেহে মিলল জিকা ভাইরাস

brs@admin

নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা

brs@admin

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

brs@admin

বিশ্বনেতাদের ‘স্নায়ু যুদ্ধের মানসিকতা’ পরিহারের আহ্বান শির

News Desk
Translate »