শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

ত্যাগীদের মূল্যায়ন চেয়ে বিএনপির একাংশের র‌্যালি 

পিরোজপুর প্রতিনিধি : “ত্যাগীদের মূল্যায়ন চাই” সন্ত্রাস, চাঁদাবাজ ও দালাল মুক্ত বিএনপি চাই, শ্লোগানে পিরোজপুরে র‌্যালি ও সমাবেশ করেছে বিএনপির একাংশের কর্মীসমর্থকরা।

স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, ছাত্রদলের পিরোজপুর শাখার ব্যানারে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার বিকালে পৌরসভার সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়।

এসময় দলীয় নেতাকর্মীরা ‘ত্যাগীদের মূল্যায়ন চাই, দূর্দিনের রানা ভাই, আমরা তোমায় ভুলি নাই’ শ্লোগান দিতে দেখা গেছে।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভাতের অধিকার ও ভোটের অধিকার নিশ্চিত করা হবে। 

এসময় উপস্থিত ছিলেন, আলিফ আহম্মেদ রাজীব, আলী শেখ, মনিরুজ্জামান মনি, রফিক শেখ, জসিম শেখ সহ অন্যান্যরা।
বিআরএসটি/এসএস

Related posts

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

brs@admin

একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় – বিএনপি

brs@admin

ঢাকার দুই সিটি করপোরেশনকে এক করার প্রস্তাব করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

brs@admin

কুমিল্লা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

News Desk

আগামীকাল শুরু হবে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ

News Desk

ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহীমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

News Desk
Translate »