20.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত

খুলনার রূপসায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা খুব কাছ থেকে ইমরান হোসেন মানিকের মাথা লক্ষ্য করে ৫/৬টি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মানিক। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত মানিক ওই ইউনিয়নের বাগমারা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
ঘটনার পরপর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।
বিআরএসটি/এসএস

Related posts

ইংল্যান্ডে আশরাফুলের দিন কাটছে ব্যাটে-বুদ্ধিতে

News Desk

আমরা যেনতেন নির্বাচন চাই না : জামায়াত আমির

brs@admin

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল

brs@admin

হার্নিয়ার অপারেশন করতে যাওয়া রোগীর অ্যাপেনডিক্স কাটলেন চিকিৎসক

brs@admin

এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে : জামায়াত আমির

News Desk

ফ্যাসিবাদের ৪৪ জন আমলার তালিকা তৈরি

brs@admin
Translate »