BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের জনগণের সহায়তায় ১১ টন জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবা‌র (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমান রাজধানীর সেনানিবাসের বিমান ঘাঁটি থেকে আফগানিস্তানের উদ্দেশে যাত্রা করে।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, শিশু খাদ্য, কাপড় এবং ওষুধ। জরুরি এই সহায়তা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগান নাগরিকদের জন্য পাঠানো হয়েছে।
ত্রাণ হস্তান্তর ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে বিমানটির সঙ্গে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন সশস্ত্র বাহিনীর একজন সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এবং বিমান বাহিনীর ১৪ জন সদস্য।
বিমান ছেড়ে যাওয়ার আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প-পরবর্তী আকস্মিক মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। এই সহায়তা আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।’
তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিশ্বের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবিক সংকটে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্রুত সহায়তায় প্রস্তুত থাকবে।
ত্রাণ সহায়তা প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয় ছাড়াও সমন্বিতভাবে কাজ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ।
বিআরএসটি/এসএস

Related posts

‘ভাবতাম মন্ত্রীরা পদত্যাগ করে না, এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’

News Desk

নাগরিকত্বের আগেই ভোটার সোনিয়া গান্ধী, আদালতে মামলা

News Desk

কর্মীদের কর্মবিরতি, মেট্রোরেল চলছে। বিনা টিকিটে চড়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা

brs@admin

রাশিয়া-ভারত-চীন ত্রয়ী আবার সক্রিয় হচ্ছে?

brs@admin

নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি : সিইসি

brs@admin

গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য গোয়েন্দাদের ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk
Translate »