রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশস্বাস্থ্য

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয় একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলের একটি তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, গৃহকর্তা মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), তাদের তিন কন্যা তিন্নি (১২), মুন্নি (১৪) ও মৌরি (৬)। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাঁচপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ঘরের দরজা-জানালা বন্ধ ছিল এবং রান্নাঘরের সিলিন্ডারের লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে চেম্বারের সৃষ্টি হয়। সকালে আগুনের কোনো উৎস পেয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিআরএসটি/এসএস

Related posts

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

News Desk

যুদ্ধবিরতি না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য: স্টারমার

News Desk

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইসি আনোয়ার

News Desk

ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু

News Desk

বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম খালেদা জিয়া

brs@admin

পদত্যাগ করলেন ইউসুফ

brs@admin
Translate »