শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

জিডি ছাড়াই তুলতে পারবেন হারানো এনআইডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নাগরিকদের হয়রানি ও ভোগান্তি কমাতে এই বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, ‘নাগরিকদের হয়রানি কমাতে এনআইডি হারালে জিডি করার প্রয়োজনীয়তা তুলে দেওয়া হয়েছে। এছাড়া এনআইডি সেবা কীভাবে আরও সহজ ও নাগরিকবান্ধব করা যায়, সে বিষয়েও পরিকল্পনা রয়েছে।’

এছাড়া গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জমা পড়া প্রায় সাড়ে নয় লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে ইসি।

সবশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন ও হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।
বিআরএসটি/এসএস

Related posts

পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এখনও সুস্পষ্ট ঘোষণা পাইনি: সালাহউদ্দিন আহমদ

News Desk

পিরোজপুরে নারী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

News Desk

ধর্মঘটে বাতিল এয়ার কানাডার ৬’শর বেশি ফ্লাইট

News Desk

নতুন বিতর্কে জড়ালেন সাকিব, জাতীয় দলে ফেরার সম্ভাবনা শেষ?

News Desk

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা করা যাবে না : ইসি

News Desk

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

brs@admin
Translate »