Wednesday, September 23, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বৈঠক শেষে নায়েবে আমির ডা. তাহের সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে আলোচনায়। ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

ডা. তাহের জানান, সাক্ষাতের সময় রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। সেপ্টেম্বরের মাঝামাঝি ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক হওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ : প্রেস উইং

brs@admin

শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

News Desk

কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু

brs@admin

ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস

News Desk

বঙ্গবন্ধুসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল

brs@admin

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

News Desk
Translate »