শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান: আহমেদ আযম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন গণতন্ত্র এবং দেশের সমৃদ্ধির জন্য। আজকের এই দিনে বলতে চাই নির্বাচন গণতন্ত্র এবং মানবাধিকারের সব চেয়ে বড় স্তম্ভ। তাই নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন।’

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

আযম খান বলেন, ‘নির্বাচন যারা চায় না, নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের এর পেছনে হাত রয়েছে। আমি মনে করি আমরা সব রাজনৈতিক দল যদি নির্বাচনমুখী হয়ে যাই, তাহলে সবার সহযোগিতায় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী শক্তিশালী ভূমিকা পালন করবে।’

আযম খান আরও বলেন, ‘আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। তার আসার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। তিনি বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবেন সেদিন সারা দেশের ১৮ কোটি মানুষ যে যেখানে আছে, সেখান থেকেই টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও সব মিডিয়ার মাধ্যমে সবাই তারেক রহমানকে স্বাগত জানাবে, এটা আমি বিশ্বাস করি।’
বিআরএসটি/এসএস

Related posts

কারা অধিদপ্তরের এআইজির মৃত্যু

News Desk

ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

News Desk

লিবিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

brs@admin

নানা মত, ধর্ম ও রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য

brs@admin

চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের

brs@admin

ফিলিস্তিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

News Desk
Translate »