শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার গ্রেফতার

জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গুলশান থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দিনগত রাতে স্বপ্নাকে যৌথবাহিনী গ্রেফতার করে আমাদের থানায় হস্তান্তর করে। পরে আজ (মঙ্গলবার) তাকে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, গুলশান থানায় দায়ের হওয়া জুলাই হত্যা মামলার ৬২ নম্বর আসামি স্বপ্না।
বিআরএসটি/এসএস

Related posts

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

News Desk

ট্রাম্পের সরকারি ব্যয় নিয়ে আবারও সমালোচনা করলেন ইলন মাস্ক

brs@admin

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়াল

brs@admin

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসীসহ ৪জন গ্রেফতার

News Desk

ঈদুল আজহার দিন বন্ধ থাকবে মেট্রোরেল

brs@admin

শুল্কের পর এবার ভিসা-গ্রিন কার্ডে কড়াকড়ি, নতুন চাপে ভারত

News Desk
Translate »