26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

বিএনপিকে ধন্যবাদ জানালো ডিএমপি

রাজধানীর যানজট ও জনদুর্ভোগের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র‍্যালির পরিবর্তে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিকে স্বাগত জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ শহরে রাস্তা বন্ধ করে যেকোন কর্মসূচি অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় প্রচণ্ড জনদুর্ভোগ। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপি কর্তৃক গৃহীত এই সৃজনশীল ও জনবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরনীয় রীতি স্থাপন করবে যা রাজনৈতিক কর্মসূচি পালনের একটি উত্তম চর্চা হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দের সঙ্গে ডিএমপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত রাজনীতিকদের নিকট জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প স্থানে রাজনৈতিক কর্মসূচি পালনের আহবান জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির এই উদ্ভাবনী কর্মসূচি সে আহবানের প্রতিফলন মর্মে বিশ্বাস করে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরবাসীর বৃহত্তর স্বার্থ ও সাচ্ছন্দ্য মাথায় রেখে ব্যস্ত সড়ক পরিহার করে গঠনমূলক কর্মসূচি প্রণয়নের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিএনপি’র প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বিআরএসটি/এসএস

Related posts

প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি সরকার

brs@admin

বাংলাদেশে আব্দুল কালাম, ভারতে ‘নেহা কুমারী’ নামে থাকছেন ২৮ বছর ধরে

News Desk

৩ দফা কমার পর আবার বাড়ল সোনার দাম

News Desk

সিনেমা ছেড়ে ঘোষণা অনন্ত-বর্ষার

News Desk

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছে ইরান

brs@admin

আজ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন

brs@admin
Translate »