BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে

উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে, যা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে। দেশে-বিদেশেও যা নিয়ে তৎপরতা চলছে।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে শঙ্কা আছে। সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে খালেদা জিয়া থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছে। এই ত্যাগকে ধারণ করতে হবে। ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চাই না বাংলাদেশকে। গনতন্ত্রকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয়, সার্বিক জনগণের কল্যাণ হবে৷
এসময় সব চক্রান্ত, ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি, ভালো কাজ দিয়ে ক্ষমতায় যেতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপি মহাসচিব।
বিআরএসটি/এসএস

Related posts

ইরানে ‘সরকার পরিবর্তনের’ বিষয়ে ট্রাম্প হয়তো ‘মজা করছেন’: সাবেক মার্কিন দূত

brs@admin

কারাগারে ডাকসুর ভিপি প্রার্থী জালাল

News Desk

সুপার ফোরে যেতে বাংলাদেশের কী করা উচিত, জানালেন হার্শা ভোগলে

News Desk

ঢাকায় চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু

brs@admin

প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে এনসিপি

News Desk

চাপের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : খামেনি

News Desk
Translate »