20.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি : আমীর খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে। এ দেশের মানুষ তাদের মৌলিক কথাগুলো বলতে পারবে। তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবে। যারা জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে। 
শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১ টায়  বরিশাল জেলা শীল্পকলা একাডেমিতে কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আমীর খসরু বলেন, এটা একটি সাময়িক সরকার। আমরা অপেক্ষা করছি একটি নির্বাচিত সরকারের জন্য। দেশে যখন নির্বাচিত সরকার আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি। যদি জনগণ আমাদের সমর্থন দেয়, তাই আমরা আগেভাগে প্রস্তুতি নিচ্ছি।  যাতে করে প্রথম দিন থেকে দেশের মানুষের পাশে বিএনপি দাঁড়াতে পারে।
বিআরএসটি/এসএস

Related posts

সাবেক মন্ত্রী রুহুল হক ও তার পরিবারের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ

News Desk

বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ, যুগান্তরের সম্পাদককে ক্ষমা চাইতে আইনি নোটিশ

News Desk

কারাবন্দীদের ভোটাধিকার চায় বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি

News Desk

সাতক্ষীরায় ৪ টি আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল-১০

News Desk

সফলভাবে সম্পন্ন হলো জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি

News Desk

তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি : নজরুল ইসলাম

brs@admin
Translate »