BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে— এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ইসি আনোয়ারুল বলেন, নির্বাচনে কোনো ধানাই-পানাই হবে না। এটা কমিশনের চ্যালেঞ্জ যা পাশ কাটানোর কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশন এবং ভোটের সঙ্গে সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে ভোটার সংখ্যা। জানান, প্রবাসীরা উচ্ছ্বাস নিয়ে ভোট দিতে অপেক্ষা করছে।
অন্যান্য কমিশনাররা বলেন, এবারের নির্বাচন খারাপ হওয়ার সুযোগ নেই। নির্বাচনে কৃচ্ছতা নয়; মিতব্যয়ী হবার কথা বলেছেন তারা।
বিআরএসটি/এসএস

Related posts

গোপালগঞ্জে নিহতদের প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

উত্তরায় নাটক-সিনেমার শুটিং বন্ধের নির্দেশ

News Desk

সুস্থ হয়ে হামলার ঘটনায় মামলা করবে নুর

News Desk

বিজয় দিবসে সড়কে প্রাণ ঝরলো ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার

News Desk

সিরাজদিখানে ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণ হবে

News Desk

জুলাই গণহত্যা: হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন অধ্যাপক মাহফুজুর

News Desk
Translate »