27.7 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

বগুড়ায় ৭ লাখ টাকার জালনোটসহ আটক ১

বগুড়ায় ৭ লাখ টাকার জালনোটসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম রিয়াজুল ইসলাম। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশের ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে একটি স্কুল ব্যাগে রাখা ৫০০ টাকার ১ হাজার ৪০০টি জালনোট (মোট সাত লাখ টাকা) উদ্ধার করা হয়। এ ঘটনায় রিয়াজুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জালনোট চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতেও পুলিশ কাজ করছে।
বিআরএসটি/এসএস

Related posts

মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান হবে : নাহিদ ইসলাম

News Desk

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

News Desk

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি ‌স্বর্ণ ও টাকা লুট

brs@admin

রাজশাহী জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান

brs@admin

প্রতিদিন ২৭ লাখ টাকা লোকসান গুনছে কর্ণফুলী টানেল

News Desk

বেতন ও অবসরকালীন ভাতা বাড়লো গ্রাম পুলিশের

News Desk
Translate »