33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের (কর্মপরিকল্পনা) খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যা আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঘোষণা করা হবে।
গতকাল বুধবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে সীমানা পুনর্নির্ধারণের শুনানি শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দেয় নির্বাচন কমিশন।
যত দ্রুত সম্ভব ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করা হবে জানিয়ে ইসি সচিব জানান, ২৪ থেকে ২৭ আগস্ট ৪ দিনে সীমানা পুনর্নির্ধারণে ৩৩ জেলার ৮৪টি আসনে ১৮৯৩টি দাবি-পরামর্শ পেয়েছে ইসি।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘শুনানিতে হাতাহাতি ইসির জন্য লেসন (শিক্ষা)। কেউ যদি বাইরে ধাক্কাধাক্কি করে সেটি ইসির বিবেচনাধীন না। ইসি এই বিষয়ে এরই মধ্যে জিডি করেছে।’
বিআরএসটি/এসএস

Related posts

পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী

brs@admin

রাজধানীতে বিএনপির তিন সংগঠনের সমাবেশ আজ

brs@admin

থমথমে খাগড়াছড়ি

News Desk

বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

brs@admin

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (সংশোধন) অধ্যাদেশ জারি

News Desk

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত

News Desk
Translate »