28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত

শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ফজলুর রহমানকে দেয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়, গত ২৪ আগস্ট আপনার (ফজলুর রহমান) নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। আপনি নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সময় আরও ২৪ ঘণ্টা বর্ধিত করা হয়। আপনি আজ নোটিশের যে জবাব দিয়েছেন, তা সন্তোষজনক নয়।

তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।

এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।

এর আগে বিকেলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত ও বিভ্রান্তিকর’ মন্তব্যের অভিযোগে বিএনপির কারণ দর্শানোর নোটিশের জবাব দেন অ্যাডভোকেট ফজলুর রহমান। সসব অভিযোগ অস্বীকার করেন তিনি। সার্বিক বক্তব্য উপস্থাপনায় যদি কোনো ভুল বক্তব্য দিয়েছেন প্রমাণিত হলে দুঃখ প্রকাশ করবেন বলেও লিখিত জবাবে জানান ফজলুর রহমান।
বিআরএসটি/এসএস

Related posts

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মির

brs@admin

ব্যান্ডের কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

News Desk

জুলাই সনদে স্বাক্ষর করা না করা দলের নিজস্ব সিদ্ধান্ত: ডা. জাহিদ

News Desk

অ্যাতলেটিকোকে পাত্তাই দিলো না পিএসজি

brs@admin

আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

News Desk

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

News Desk
Translate »