29.6 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য: খোকন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আগের চেয়ে আরও অনিয়ম এবং এমপি বাণিজ্য হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লক্ষ্যে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দেশের ১ শতাংশ মানুষও পিআর পদ্ধতি বোঝে না উল্লেখ করে খায়রুল কবির খোকন বলেন, জনগণ মার্কা ও দল দেখে ভোট দেবে। কিন্তু পিআর পদ্ধতিতে যে ব্যক্তি জনগণের পাশে দাঁড়াবে, জনগণের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন, তারা আসতে পারবেন না। তখন সেখানে আরও স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হবে। এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য। আরও অনিয়ম হবে, বাংলাদেশে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে।
বিআরএসটি/এসএস

Related posts

দ্রুততম সময়ে ‘জুলাই সনদ’ তৈরির লক্ষ্যে আলোচনায় ঐকমত্য কমিশন

News Desk

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেপ্তার

News Desk

বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় দেড় মিলিয়ন আবেদন

News Desk

নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা

News Desk

লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

পটুয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

News Desk
Translate »