শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

৭০০ বন্দী এখনও পলাতক: কারা মহাপরিদর্শক

গত ৫ আগস্টের আগে ও পরে দেশের বিভিন্ন জেল ভেঙে পালিয়ে যাওয়া প্রায় ৭০০ বন্দীকে এখনো গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন। পলাতক বন্দীদের মধ্যে ৯ জন জঙ্গি এবং মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭৯ জন আসামি রয়েছে।

কারা মহাপরিদর্শক জানান, কারাগারের ভেতরে মাদক এবং মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। মাদকসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গত এক বছরে ৩৪ জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং ৪৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারাগারে অতিরিক্ত চাপ সামাল দিতে ইতোমধ্যে দুটি নতুন কেন্দ্রীয় কারাগার এবং চারটি জেলা কারাগার চালু করা হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে মোট ১৬৩ জন বন্দী ডিভিশন সুবিধা পাচ্ছেন বলে এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন।
বিআরএসটি/এসএস

Related posts

কানাডার দাবানল: ধোঁয়ায় আচ্ছন্ন নিউ ইয়র্কে সতর্কতা জারি

News Desk

গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে বাংলাদেশকে যোগদানে চীনের আমন্ত্রণ

News Desk

একটা গোষ্ঠী বিদেশে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে : মির্জা আব্বাস

brs@admin

সাতক্ষীরায় বজ্রপাতে একজনের মৃত্যু

News Desk

ফ্যাসিবাদের সহযোগীরাই ‘না’ ভোট চাচ্ছে : স্থানীয় সরকার উপদেষ্টা

News Desk

রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা, তুমি মা-বাবার কলিজার টুকরা : জোভান

News Desk
Translate »