BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিক্ষাশিরোনাম

ডাকসু নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে। এই নির্বাচনকে কেন্দ্র করে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। মোতায়েন থাকবে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল বেলা সাড়ে ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সভায় প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন প্রচারণা অনুষ্ঠান উদ্বোধনকালে এসব তথ্য জানান ।
এসময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে বারবার জাতীয় সংকটে নেতৃত্ব দিয়েছে। ডাকসু নির্বাচনের মধ্য দিয়েও একটি গণতান্ত্রিক উদাহরণ স্থাপন করা সম্ভব।

তিনি আরও জানান, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য ছিল বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ : সুপ্রিম কোর্ট

brs@admin

ইমরান খানের ভাগ্যে কী ঘটতে চলেছে

brs@admin

অনলাইন পোর্টালের দায়িত্বশীল ভূমিকার আহ্বান প্রতিমন্ত্রীর

rahman himel

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে লেবানন-ইসরায়েল বৈঠক

News Desk

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

News Desk

ডাকসু নির্বাচন: ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্তের দাবি

News Desk