15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

খুলনার কাজীবাছা নদী থেকে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বটিয়াঘাটা উপজেলার ১০ গেট সংলগ্ন তেতুলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দুপুরে নদীতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তখন স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার বলেন, ‘১০ গেট সংলগ্ন তেতুলতলা এলাকায় বস্তাবন্দি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে আমরা বিষয়টি নৌ–পুলিশকে অবগত করি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বিআরএসটি/এসএস

Related posts

সব পরীক্ষা স্থগিত করলো বুয়েট

News Desk

রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

News Desk

ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি

News Desk

দুদকের দুই উপ-পরিচালককে বরখাস্ত

News Desk

দ্রুততম সময়ে ‘জুলাই সনদ’ তৈরির লক্ষ্যে আলোচনায় ঐকমত্য কমিশন

News Desk

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দেখে বিস্ময় প্রকাশ জামায়াত আমিরের

brs@admin
Translate »