শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিক্ষাশিরোনাম

নৈতিক শিক্ষার অভাবে দেশে দুর্নীতি: ডা. জাহিদ

নৈতিক শিক্ষার অভাবে দেশ দুর্নীতির ভয়াল গ্রাসে নিমজ্জিত হচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গত ১৩ মাসে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা নিয়ে কোনো পদক্ষেপ নেই।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক সংলাপে এ কথা বলেন তিনি।

এ সময় সংস্কার কমিশন সব খাতেই কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন কেন গঠন করেনি এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে ভালো চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দায়বদ্ধতার অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা।

তিনি জানান, দেশের প্রত্যেকটি অঞ্চলে ইমার্জেন্সি হেলথ কেয়ার সেবা চালু হলে রোগীর চিকিৎসায় সহায়তা হবে। পাশাপাশি অতীতের ভুল নিয়ে আপসোস না করে, সঠিকভাবে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

দেশের বেশির ভাগ পুরুষ ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’, বললেন মাহি

News Desk

বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা পাকিস্তানের

brs@admin

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

brs@admin

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি

News Desk

বিএনপির মনোনয়ন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : রিজভী

News Desk

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় নিহত ১

brs@admin
Translate »