শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

শপথ নিলেন পিএসসির নতুন তিন সদস্য

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন নিয়োগপ্রাপ্ত তিন সদস্য শপথ গ্রহণ করেছেন। রোববার (২৪ আগস্ট) দুপুর ২টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠান তাদেরকে শপথ বাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

নতুন এই তিন সদস্য হলেন- মো. মহিউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ শাহীন চৌধুরী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আমজাদ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁঞা। এ সময় আপিল বিভাগের বিচারপতিগণ এবং পিএসসি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২০ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি কর্তৃক এই তিনজনকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সংবিধানের বিধান অনুযায়ী, তারা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত (যা আগে ঘটবে) স্বপদে বহাল থাকবেন। এই নিয়োগের ফলে বর্তমানে পিএসসির সদস্য সংখ্যা ১৫ থেকে বেড়ে ১৮-তে উন্নীত হলো।
বিআরএসটি/এসএস

Related posts

মাদুরোর দিন শেষ : ট্রাম্প

News Desk

গাজায় ‘ইসরাইলি গণহত্যা’ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান

News Desk

হাসিনা-কামালের বিরুদ্ধে আজ তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

News Desk

নরসিংদীতে অস্ত্র ও মাদকসহ ৭ জন গ্রেপ্তার

News Desk

চট্টগ্রামে এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ১৮

News Desk

বেকারত্ব ও দারিদ্র্য দূর করতে কারিগরি শিক্ষা ব্যবস্থার দিকে বিশেষ নজরদারি প্রয়োজন : গণশিক্ষা উপদেষ্টা

brs@admin
Translate »