29.6 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সিলেটে ভারতীয় চারটি এয়ারগান উদ্ধার

সিলেটের জাফলং সীমান্ত এলাকা থেকে চারটি অবৈধ ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। রোববার (২৪ আগস্ট) দুপুরে ৪৮ বিজিবির আখালিয়া কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হক।

তিনি জানান, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান সংলগ্ন কাটারী এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। পরে এলাকায় তল্লাশি চালিয়ে চারটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তবর্তী এলাকা থেকে চারটি ভারতীয় অবৈধ এয়ারগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক

News Desk

‘ই*স*রা*য়ে*লের কাছে আত্মসমর্পণ নয়’: হিজবুল্লাহর স্পষ্ট ঘোষণা

News Desk

‘উপদেষ্টা পরিষদ’ গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

brs@admin

বৈশাখে গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল কাচকি মাছের ভর্তা

brs@admin

প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল

News Desk

সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার

News Desk
Translate »