26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদগণমাধ্যমপ্রচ্ছদশিরোনাম

না ফেরার দেশে আলমগীর মহিউদ্দিন

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন (৮৩) ইন্তেকাল করেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, গত ৩০ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন পরিববারের সদস্যরা। কয়েকদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে বাড়ি নিয়ে যাওয়া হয়। তবে গত সপ্তাহে আবার অসুস্থ হয়ে পড়লে পুনরায় একই হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

চিকিৎসকরা জানান, আলমগীর মহিউদ্দিনের দেহে খনিজের ভারসাম্যহীনতা দেখা দিয়েছিল। সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের অতিরিক্ততা বা ঘাটতি ছিল। এছাড়া তিনি প্রস্রাবজনিত সমস্যা, শ্বাসকষ্ট এবং রক্তচাপের ওঠানামাসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

প্রবীণ এই সাংবাদিক নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন। পরে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ব্যক্তিগত জীবনে আলমগীর মহিউদ্দিন দুই কন্যার বাবা। চার বছর আগে তার স্ত্রীও মারা যান।
বিআরএসটি/এসএস

Related posts

সাদাপাথর লুটের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

News Desk

লেজার অস্ত্রে ভারতের সাফল্য, বাংলাদেশের জন্য যে বার্তা

News Desk

নির্বাচন নিয়ে কালক্ষেপণ মানে পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেয়া : রুহিন হোসেন প্রিন্স

brs@admin

ঢাকা মেডিকেলে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির মৃত্যু

News Desk

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা: হাইকোর্টের রায় রোববার

brs@admin

হজপালনে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু

brs@admin
Translate »