শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনাম

যেখানে ভালোবাসা, সেখানে জীবন: অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবার সাদা গোলাপ হাতে একগুচ্ছ ছবি শেয়ার করে আবারও নেটিজেনদের মাঝে কৌতূহল ছড়ালেন। শনিবার (২৩ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় সাজগোজ করা কয়েকটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিতে দেখা গেছে তাকে।

ছবির ক্যাপশনে অপু লেখেন, ‘যেখানে ভালোবাসা আছে, সেখানে জীবন আছে।’

এ পোস্টের পরই কমেন্টে ভক্তদের ভালোবাসায় ভাসছেন তিনি। অনেকে জানতে চেয়েছেন, সাদা গোলাপ কাকে উপহার দিতে চাইছেন অপু বিশ্বাস? কেউ কেউ আবার মন্তব্যে শাকিব খানের প্রসঙ্গও তুলেছেন।

এর আগে যুক্তরাষ্ট্রে শাকিব খান ও বুবলীর কিছু ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে ঢালিউড। তখনও নেটিজেনরা অপুর প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন। তিনি কৌশলী জবাব দিয়ে জানিয়েছিলেন নিজের অবস্থান।

সম্প্রতি এক অনুষ্ঠানে ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, কিন্তু মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মতো মানুষ করে আব্রামকে সবার সামনে উপস্থাপন করতে পারব।’

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘দর্শক-ভক্তদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা ও দোয়া পেয়েছি। আমি চাই, তারা যেন সব সময় সেই ভালোবাসা আর দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন।’
বিআরএসটি/এসএস

Related posts

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু

News Desk

লালমনিরহাট-৩ আসনে জমজমাট নির্বাচনী মাঠ

News Desk

আল্লাহ ছাড়া কেউ নির্বাচন ঠেকাতে পারবে না

News Desk

কাঠমাণ্ডুর দুর্ঘটনায় সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে ইউএস-বাংলাকে নেপালের আদালতের নির্দেশ

News Desk

বড়দাহ পুরাতন ব্রীজের রেলিং ভেঙে নদীতে ট্রাক

News Desk

৪০ হাজার বডি ক্যামেরা ক্রয়ের পরিকল্পনা সরকারের

News Desk
Translate »