28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

ইনকামের জন্য রাজনীতি করা যাবে না : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতি করতে হবে সেবা করার জন্য, সম্মানের জন্য। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবে এ ভাব থেকে সরে আসতে হবে। ইনকাম করার জন্য রাজনীতি করা যাবে না।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ায় প্রত্যয় নিয়েছি জানিয়ে এ্যানি বলেন, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা, ভুলা যাবে না। আগের ধারার রাজনীতি চলবে না, ১৭ বছরের ট্রেন্ড চলবে না। তারেক রহমান নতুনভাবে রাজনীতি ও সমাজ ব্যবস্থা উপহার দিবেন।
বিআরএসটি/এসএস

Related posts

তরুণদের মৎস্য গবেষণায় সম্পৃক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার

News Desk

ক্ষমতার দাপট দেখাতে গিয়ে সাবেক দুই সিইসি গ্রেফতার : বদিউল আলম

brs@admin

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল, নতুন অধ্যাদেশ জারি

brs@admin

বরিশাল জেলা ও মহানগরে সিসি ক্যামেরা স্থাপন

News Desk

অবশেষে মার্কিন স্বামীকে প্রকাশ্যে আনলেন পিয়া বিপাশা

brs@admin

বরগুনার সাবেক সংসদ সদস্য শম্ভুর জমি ক্রোক

brs@admin
Translate »