27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে তিনজন নিহত

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে এ ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– আরমান, রাইসা ও তানজিল। তবে তাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাইভেটকারটি মাওয়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে অতিরিক্ত গতির কারণে ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে প্রাইভেটকারে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হয়। আরও দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

মারা গেছেন সাবেক সিইসি শামসুল হুদা

brs@admin

আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ

News Desk

ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় হিমাচলে ৬৯ জনের মৃত্যু, নিখোঁজ ৩৭

brs@admin

২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের সিদ্ধান্ত হয়নি : আলী রীয়াজ

brs@admin

সিইসির সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

brs@admin

ঈদের আগেই মিলবে নতুন নোট

brs@admin
Translate »