শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চারদিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) এক বার্তায় ঢাকার পাকিস্তান হাইকমিশন থেকে তথ্যটি নিশ্চিত করা হয়।
বুধবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাকে অভ্যর্থনা জানান।
২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা এবং পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা।
উল্লেখ্য, সফরকালে জাম কামাল খান বাংলাদেশি প্রতিপক্ষ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার নতুন পথ অন্বেষণ করবেন।
বিআরএসটি/এসএস

Related posts

সীমান্তে বিপুল পরিমাণ ইউএস ডলার জব্দ করেছে বিজিবি

News Desk

গণপিটুনিতে কিলার বাবু নিহত

News Desk

৩১ মে নজরুল কনসার্ট: একমঞ্চে গাইবে ১০ ব্যান্ড

brs@admin

যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন

brs@admin

ইলন মাস্ককে কঠোর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

brs@admin

২৯৬ আসনে জামায়াতের প্রার্থী যারা

brs@admin
Translate »