13.4 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ৩২

মিয়ানমারের পূর্বাঞ্চলীয় প্রদেশ কায়াহ-এর মাউচিতে সম্প্রতি জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্টেট ইন্টেরিম এক্সিকিউটিভ কাউন্সিল (আইইসি) জানিয়েছে, রোববার মাওচির ওই হামলায় আরো পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী এই তথ্য জানিয়েছে।

আইইসির সেকেন্ড সেক্রেটারি উ বানিয়ার সংবাদমাধ্যমকে বলেন, ‘মাউচিতে একাধিক খনি আছে। তাই অনেক মানুষ এখানে ব্যবসা করতে আসে, চাল ও খাবার বিক্রি করতে আসে। জান্তা এই শহরের আর্থ-সামাজিক জীবন ধ্বংস করার এবং মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে।’

নিহতদের মধ্যে আটজন নারী, ১৮ জন পুরুষ এবং দুইজন শিশু রয়েছে। বাকি ছয়জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের পাশাপাশি পাঁচজন আহত হয়েছেন।

জান্তা বাহিনী চলতি বছর মাওচিতে ১৪টি বিমান হামলা চালিয়েছে। এর আগের মাসে জান্তা বাহিনী অঞ্চলটিতে তিনবার বোমা হামলা চালায়। এতে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়। তবে রোববারের হামলাটি আগের সব হামলার চেয়ে অনেক বেশি ভয়াবহ ছিল বলে জানান ইউ বানিয়ার।

মঙ্গলবার ভোরে জান্তা বাহিনী মাওচিতে আরো বিমান হামলা চালায়। যদিও এসব হামলায় হতাহতের তথ্য নিশ্চিত করা যায়নি।

এদিকে আইইসি দক্ষিণ এশীয় দেশগুলোর ব্লক আসিয়ান ও জাতিসঙ্ঘসহ বিশ্ব সম্প্রদায়কে জান্তার যুদ্ধাপরাধের প্রতি সাড়া দেয়ার আহ্বান জানিয়েছে। ২০২১ সালে জান্তা ক্ষমতা গ্রহণের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ইবিতে ছাত্রদলের বিক্ষোভ

News Desk

৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে রমজান মাসে

brs@admin

হাসিনা ও কামালের নির্দেশে গণহত্যা চালানো হয়: মামুন

News Desk

ত্রাণ উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় পদে থাকতে পারবেন না : ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

News Desk

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় বিষয়ে যা জানা গেল

brs@admin
Translate »